সাশ্রয়ী মূল্যে বাজারে নতুন গেমিং ফোন

২৫ অক্টোবর, ২০২৪ ১১:০১  

বাংলাদেশে নিজেদের হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স হট ৫০ প্রো’ উন্মোচন করেছে ইনফিনিক্স। প্রো টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু এবং স্লিক ব্ল্যাক—এই তিন রঙে ১৮,৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারবেন গ্রাহক।

হট সিরিজের নতুন এই ফোনে এবার যুক্ত করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর; যা গেমিংয়ের সময় দীর্ঘস্থায়ী ও শক্তিশালী পারফরম্যান্স দেবে বলে দাবি নির্মাতাদের। বলা হচ্ছে, এর ৬ ন্যানোমিটারের চিপসেটটি অক্টাকোর সিপিইউ এবং মালি জি৫৭ দ্বারা পরিচালিত, যা সবকিছু দ্রুত এবং মসৃণভাবে চালাতে সক্ষম। ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে অ্যাপ, গেমিং এবং মাল্টিটাস্কিং করতে সাহায্য করে।

জানাগেছে, ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা মোবাইল স্ক্রলিং, ভিডিও দেখা বা গেম খেলার সময় ল্যাগ ছাড়াই দারুণ অভিজ্ঞতা দেয়।